শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু 'হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন'

বিশ্বের সবচেয়ে ‘উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন’ ব্রিজ আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। চীনের গুইঝো প্রদেশে অবস্থিত এই সেতুটি পানির পৃষ্ঠ থেকে ৬২৫ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে, যা যুক্তরাষ্ট্রের আইকনিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও উঁচু।

সেতুটির মোট দৈর্ঘ্য ২,৮৯০ মিটার এবং মূল স্প্যান ১,৪২০ মিটার। মাত্র তিন বছরে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা এই সেতুকে আধুনিক প্রকৌশলের এক অনন্য নিদর্শন হিসেবে আখ্যা দিয়েছেন। উন্নত নির্মাণ প্রযুক্তি দিয়ে নির্মিত সেতুটি ভূমিকম্প ও চরম আবহাওয়া মোকাবিলা করতে সক্ষম।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই সেতু, যা দুর্গম ও পাহাড়ি এলাকায় যোগাযোগ ও উন্নয়নকে ত্বরান্বিত করবে। পরিবহন সুবিধা বাড়ার ফলে গুইঝো প্রদেশে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও পর্যটন শিল্পের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া বিশ্বের অনেক বিখ্যাত আকাশচুম্বী ভবনের চেয়েও উঁচু এই সেতুটি নিজেই এক বড় পর্যটন আকর্ষণে পরিণত হতে চলেছে। এর মনোমুগ্ধকর উচ্চতা ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অবস্থান দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন অর্থনৈতিক প্রাণশক্তি হিসেবে কাজ করবে। সূত্র: সামাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়