শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাল হল অতিরিক্ত আত্মবিশ্বাস! খালি হাতে গোখরো ধরতে গিয়ে কামড় খেলেন কনস্টেবল, মৃত্যু এক ছোবলেই

পেশায় পুলিশ কনস্টেবল হলেও, তিনি পরিচিত ছিলেন ‘সাপের ওস্তাদ’ হিসেবে। কোথাও সাপের দেখা মিললেই ডাক পড়ত তার। কিন্তু সেই দক্ষতাই কাল হলো। বিষধর গোখরো সাপের কামড়ে প্রাণ দিলেন মধ্যপ্রদেশের ইনদওরের কনস্টেবল সন্তোষ সিংহ। গত শনিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কনস্টেবল সন্তোষ প্রায় ১৭ বছর ধরে ইনদওরের প্রথম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ঘটনার দিন রাত ৯টার দিকে পুলিশের ঘোড়ার আস্তাবলে একটি সাপ দেখা যায়। সাপ ধরতে পারদর্শী হওয়ায় তাকে ডেকে পাঠানো হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই খালি হাতে সাপটিকে ধরে ফেলেন। তিনি যখন সাপটিকে হাত দিয়ে পেঁচিয়ে ধরেছিলেন, তখনই গোখরোটি তার হাতে কামড় দেয়।

সাপে কামড়ানোর পরও সন্তোষকে তেমন বিচলিত হতে দেখা যায়নি। বরং তিনি তার কামড়ানো আঙুল মুখে পুরে চুষতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভিডিওটি দেখার পর নেটিজেনরা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, বিষধর সাপ ধরতে গিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া এবং সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করা কতটা ঝুঁকিপূর্ণ, তা এই ঘটনা আবারও প্রমাণ করে। 

সূত্র: আনন্দবাজার .কম 

  • সর্বশেষ
  • জনপ্রিয়