শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি!

স্ট্রোক এমন একটি রোগ, যা হঠাৎ করেই আঘাত হানে এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, কারও রক্তের গ্রুপ জানলেই তার স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব।

সম্প্রতি আন্তর্জাতিক পিয়ার-রিভিউ জার্নাল নিউরোলজি-এ প্রকাশিত এক গবেষণায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের (ইউএমএসওএম)-এর গবেষকদের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, ৬০ বছরের নিচে যাদের রক্তের গ্রুপ ‘এ’, তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।   

গবেষণায় প্রায় ১৭ হাজার স্ট্রোক আক্রান্ত ব্যক্তির তথ্য বিশ্লেষণ করা হয়, যাদের বয়স ছিল ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। পাশাপাশি ৪৮ ধরনের জিনগত বৈশিষ্ট্যও পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ‘এ’ গ্রুপের ব্যক্তিদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় ১৬ শতাংশ বেশি। অন্যদিকে ‘ও’ গ্রুপের ক্ষেত্রে এই ঝুঁকি প্রায় ১২ শতাংশ কম।

গবেষণার অন্যতম লেখক নিউরোলজিস্ট স্টিভেন কিটিনার জানান, কেন ‘এ’ গ্রুপের মানুষের ঝুঁকি বেশি—তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, রক্ত জমাট বাঁধার প্রবণতা এর পেছনে ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, রক্তনালির মাধ্যমে মস্তিষ্কে রক্ত সরবরাহে বাধা সৃষ্টি হলে বা রক্তনালি ফেটে গেলে স্ট্রোক হতে পারে। রক্তের গ্রুপের সঙ্গে এই ঝুঁকির সম্পর্ক নিয়ে আরও বিস্তৃত গবেষণা হলে ভবিষ্যতে স্ট্রোক প্রতিরোধে নতুন পথ উন্মোচিত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়