শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৪ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার্ট অ্যাটাকের আগাম সংকেত: যে লক্ষণগুলো কখনোই অবহেলা করবেন না

ক্রমশ বেড়েই চলেছে হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা। রোজ অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন হার্টজনিত নানা সমস্যায়। সুস্থ থাকতে তাই হার্ট সুস্থ রাখার বিকল্প নেই। পরিচিত কিছু উপসর্গ আমরা নিজের অজান্তেই অবহেলা করি। আর এগুলোই হতে পারে হৃদযন্ত্রের সমস্যার ইঙ্গিত। 

কোন লক্ষণগুলো হার্ট অ্যাটাকের আগাম ইঙ্গিত দেয়? কখন সতর্ক হবেন? চলুন জানা যাক-

ঘাড় ও পিঠে ব্যথা

অনেকেরই ঘাড়ে ও পিঠে মাঝেমধ্যেই অসহ্য যন্ত্রণা হয়। এই ব্যথা অনেক কারণেই হতে পারে। তবে অস্বস্তি যদি অতিরিক্ত হয় এবং বেশ কয়েকদিন ধরে টানা চলতে থাকে তাহলে সতর্ক হোন। চিকিৎসকের পরামর্শ নিন। হতে পারে হার্টের সমস্যার কারণেই এই ব্যথা হচ্ছে। 

মাথা ঘোরানো

অনেকেরই মাঝে মাঝে মাথা ঘোরানোর সমস্যা দেখা দেয়। ঝিম ধরে যায়। চোখে অন্ধকার দেখা দেয়। মনে হয় দাঁড়িয়ে থাকতে পারবেন না, পড়ে যাবেন। এইসব লক্ষণ কিন্তু সাধারণ মাথা ঘোরানোর নয়। এগুলো হার্টের সমস্যার ইঙ্গিত হতে পারে।

চোয়ালে অস্বস্তি

চোয়ালে অস্বস্তিকর যন্ত্রণা হলে অবহেলা করবেন না। হতেই পারে মুখের ভেতরে কোনো ইনফেকশন থেকে বা দাঁতের সমস্যার কারণে এই ব্যথা হচ্ছে। কিন্তু চোয়ালের ব্যথা হার্টের অসুবিধা কারণেও হতে পারে। তাই এই ব্যাপারটি অবহেলা না করাই ভালো। 

মাথা ব্যথা

নানা কারণেই মাথা ব্যথা হতে পারে। কিন্তু নিয়মিত মাথা ব্যথা হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। দিনের পর দিন মাথা ব্যথায় কষ্ট পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হতেও পারে এটি হার্টের কোনো সমস্যার ইঙ্গিত। 

গা-গোলানো

অকারণেই কি আপনার গা গোলাচ্ছে? তাহলে সতর্ক হোন। হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকলে এমনটা হতে পারে। খাবার দেখলেই বমি ভাব হওয়া, কিছু না খেলেও গা গোলানো, বমি ভাব হওয়া— এমনটা হলে সচেতন হোন। 

অস্বাভাবিক হারে ঘামানো

অনেকে অস্বাভাবিক হারে ঘামতে থাকেন। গরমে ঘেমে যাওয়া স্বাভাবিক সমস্যা। কিন্তু এটি তার থেকে আলাদা। এমনটা হলে সারা শরীর ঠান্ডা হয়ে যায়। এই উপসর্গ হার্টের সমস্যার জানান দেয়। 

বুকে চিনচিনে ব্যথা

ঘাড়ে, পিঠে ব্যথার পাশাপাশি বুকে চিনচিনে ব্যথা হওয়া, প্রায় রোজই বদহজমের মারাত্মক সমস্যা হওয়া— এগুলোও কিন্তু হৃদযন্ত্রের সমস্যার ইঙ্গিত দেয়। এগুলো অবহেলা করলে বিপদে পড়বেন। 

শ্বাসকষ্ট

হার্টের সমস্যা হলে অবধারিতভাবে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। শ্বাস নিতে সমস্যা হতে পারে। অল্প পরিশ্রম করেই যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে সতর্ক হোন।

হাত-পা ফুলে যাওয়া

অনেকের ক্ষেত্রেই, হাত-পা অস্বাভাবিক ভাবে ফুলে যায়, তাও আবার আচমকাই। এই লক্ষণও হার্টের সমস্যার কথাই জানায়। তাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন।  

উপরের ছোটোখাটো সবগুলো লক্ষণই হার্টের সমস্যার ইঙ্গিত দেয়। তাই অবহেলা না করে সচেতন হোন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: ঢাকা মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়