শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচণ্ড ঠান্ডা নিয়ে যা বললো আবহাওয়া অবজারভেশন টিম

প্রচণ্ড ঠান্ডা নিয়ে সতর্কতা জানিয়েছে আবহাওয়া অবজারভেশন টিম। আগামী ১০/১১ ডিসেম্বর পর্যন্ত দেশের বেশকিছু স্থানে রাতে প্রচণ্ড ঠান্ডা অনুভব হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে রংপুর রাজশাহী এবং সিলেট ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানের তাপমাত্রার ১০°/১১° সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। এ ছাড়া দেশের বাকি স্থানগুলোতেও তাপমাত্রা ১৩°-১৬° সেলসিয়াসের আশপাশে নেমে যেতে পারে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর ও শ্রীমঙ্গলের আশেপাশের এলাকার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০°-১১° সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে।

এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন গড় তাপমাত্রা নামতে পারে ১৩°-১৬° সেলসিয়াসের মধ্যে।

যদিও এই সময়ের মধ্যে তাপমাত্রা ১০°সেলসিয়াসের নিচে আসার সম্ভাবনা কম। তবে উত্তর পশ্চিমাঞ্চলের দুএক জায়গায় খুবই অল্প সময়ের জন্য ১০° সেলসিয়াসের নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহের রূপ নিলেও নিতে পারে। এটা নির্ভর করবে ওই সময়ের আবহাওয়া পরিস্থিতির ওপরে। কিন্তু কিছুদিন পরেই দেশে সক্রিয় হতে পারে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। শিগগিরই এই ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।

সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়