শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যারা বড় মাপের মানুষ তাদের নিয়েই ট্রল হয়’: সমালোচকদের জবাব দিলেন অপু বিশ্বাস

জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে হওয়া ট্রল, সিনিয়র শিল্পীদের সম্মান এবং শো-রুম ওপেনিংয়ের মতো বিষয় সহ নানা প্রসঙ্গে মুখ খুলেছেন। এক অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তারকা সেখানে শাকিব খানের প্রসঙ্গেও কথা বলেন। 

সামাজিক মাধ্যমে শোবিজ তারকাদের নিয়ে ট্রল করা নতুন কিছু নয়। অপু বিশ্বাসকেও বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হতে হয়। এ সম্পর্কে অভিনেত্রীর মতামত, ‘যারা অনেক বড় মাপের মানুষ, তাদেরকে নিয়ে ট্রল হয়। আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকে আছেন, তাদেরকে নিয়ে অনেক ট্রল হয়। 

তাদের ড্রেস বিকৃত করে, চেহারা বিকৃত করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেয়। যাদের ফেস বেশি পরিচিত, তাদেরকে নিয়ে কনটেন্ট তৈরি করলে ভাইরাল হয় বা মানুষের কাছে পৌঁছায় তার জন্য আমাকে করে।’ 

নানা সময়েই বিভিন্ন শোরুম উদ্বোধনে অংশ নিতে দেখা যায় এ চিত্রনায়িকাকে। তা নিয়ে অনেকের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। এসবের জবাবে অপুর ভাষ্য, ‘কোনো কাজই ছোট নয়। আর আমরা যেহেতু শিল্পী, সেই শিল্পীর মধ্যেই তো সত্তা যে আমরা ওপেনিং করব এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার থাকবে, তারা কিন্তু আসলে এনগেজ করে। একটা ওপেনিংয়ের মাধ্যমে একটা বার্তা সকলের কাছে পৌঁছে যায়।’ 

কথা বলার এক পর্যায়ে সাবেক স্বামী শাকিব খানকে নিয়ে অপু বলেন, ‘তিনি আমাদের অনেক বড়মাপের একজন অভিনেতা। তাকে সম্মান এবং তার অবস্থানটা অনেক উর্ধ্বে। আমি বলব চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক।’  

  • সর্বশেষ
  • জনপ্রিয়