শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২১ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে গুলিবর্ষণ: তদন্তে মুম্বাই পুলিশ

মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে, আনুমানিক দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তার বাড়ির সামনে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

গুলির ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। পুলিশ জানায়, গুলিবর্ষণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে রোহিত শেঠির বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। তবে এই হামলার পেছনে দুষ্কৃতকারীদের উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

রোহিত শেঠি মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বসবাস করেন। এই এলাকায় বহু বলিউড তারকার বাসভবন রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও সাম্প্রতিক সময়ে বিনোদনজগতের একাধিক তারকার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে বলিউড সুপারস্টার সালমান খানের আবাসন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। ওই হামলার দায় নেয় বিষ্ণোই গ্যাং। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পান।

এ ছাড়া বলিউড অভিনেত্রী দিশা পাটানির উত্তর প্রদেশের বরেলির বাড়ির বাইরেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেই হামলার দায়ও বিষ্ণোই গ্যাং স্বীকার করেছিল। অভিযুক্ত দুই হামলাকারী পরে পুলিশের এনকাউন্টারে নিহত হয়।

কানাডায় জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেতে তিন দফা গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার দায় স্বীকার করে একই গ্যাং। একইভাবে কানাডায় পাঞ্জাবি সংগীতশিল্পী এপি ধিলোঁর বাড়ির বাইরেও গুলি চালানোর দায় নেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত রোহিত গোদারা।

পাশাপাশি ভারতের গুরুগ্রামে ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও কেউ দায় স্বীকার করেনি।

রোহিত শেঠির বাড়ির বাইরে সাম্প্রতিক এই গুলিবর্ষণের ঘটনাটি ঘিরে তদন্ত চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রোহিত শেঠি। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়