শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:৫২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী রুবিনার আপত্তিকর ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

ভারতীয় হিন্দি টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক। ‘ছোটি বহু’খ্যাত এ অভিনেত্রীর পরনে প্রিন্টেড শাড়ি। ক্যামেরার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছাড়েন তিনি। তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হয়।

এরপর হাসিমুখে তিনি বলেন— ‘আমি প্রেগন্যান্ট।’ তারপরই থমকে যায় ভিডিওটি। মূলত, রুবিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন, তাতে এমন দৃশ্য দেখা যায়।

রুবিনার এই ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল। তার ভক্ত-অনুরাগীদের অনেকে তাকে অভিবাদন জানিয়েছে। তবে নেটিজেনদের বড় একটি অংশ খবরটি নিয়ে দ্বিধাগ্রস্ত।

কারণ অনেকের মতে— এ ভিডিওর নেপথ্যে অন্যকোনো ঘোষণা বা ব্র্যান্ড প্রচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তার মধ্যে বিষয়টি নিয়ে বাড়তি একটি শব্দও ব্যবহার করেননি অভিনেত্রী। এমনকি, ভিডিওটি তার বর অভিনব শুক্লাকেও ট্যাগ করেননি। ফলে চর্চায় পরিণত হয়েছেন রুবিনা।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রুবিনা। যদিও তার অভিনয়ে আসা নিয়ে আপত্তি ছিল তার বাবা-মায়ের। কিন্তু পরবর্তী সময়ে রাজি হন তারা।

৩৮ বছর বয়সী রুবিনা ভারতে ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ। অভিনয়ে পা দিয়ে রূপ আর মেধার স্বাক্ষর রাখেন রুবিনা। তার অভিনীত অনেক নাটকই দর্শকপ্রিয়তা লাভ করেছে। তবে ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়াল দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। ছোট পর্দার পাশাপাশি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন রুবিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়