শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তান জন্মের সময় একদিনও হাসপাতালে ছিলেন না সাইফ, কারিনার অভিযোগ

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুরের প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবন। স্বামী সাইফের প্রেমে তিনি সবসময় মুগ্ধ থাকতেন। বরাবর সে কথাই এতদিন বলে এসেছেন অভিনেত্রী। সেই সঙ্গে সাইফের বিরুদ্ধে অভিযোগও রয়েছে কারিনার। প্রথম সন্তান তৈমুরের জন্মের পর তিনি কাছে পাননি বাংলার অলিখিত নবাব সাইফ আলি খানকে। সে কথাই জানালেন অভিনেত্রী কারিনা কাপুর।

বছরখানেক আগে কারিনার একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই ভাইয়ের কাছে স্বামীকে নিয়ে অনুযোগ করেন অভিনেত্রী। সেই রণবীর নিজেই জানিয়েছিলেন, রাহার জন্মের আগে কীভাবে তিনি আলিয়া ভাটের পাশে ছিলেন। টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন রণবীর সিং। এই শুনে কারিনা আক্ষেপ করে বলেছিলেন, সন্তান জন্ম দেওয়ার সময় একদিনও তার সঙ্গে হাসপাতালে ছিলেন না সাইফ।     

ননদ সোহা আলি খানের অনুষ্ঠানে গিয়ে কারিনা বলেন, মা হিসাবে তিনি যতটা তৎপর, বাবা হিসাবে সাইফ ততটাই ঠান্ডা মাথার। তবে অভিনেত্রী বলেন, তার সন্তানদের জন্য সাইফই শ্রেষ্ঠ বাবা। শুধু তৈমুর ও জেহর জন্য নয়, সাইফ তার আগের পক্ষের দুই সন্তান ইব্রাহিম ও সারা আলি খানের প্রতিও সমান দায়িত্ববান  এবং যত্নশীল। তবে তার স্বভাব ও মেজাজ যে সত্যি নবাবের মতো, সে কথাই বুঝিয়েছেন কারিনা কাপুর।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়