শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিমান ভুলে অনির্বানের হয়ে ক্ষমা চাইলেন দেব

জনপ্রিয় টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই টলিউডে ‘অলিখিত নিষেধাজ্ঞা’য় দিনাতিপাত করছেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে, ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া নিয়েই ব্যাপক জটিলতার মুখে পড়েছেন গুণি এ অভিনেতা। অনির্বাণ ভট্টাচার্য ও ফেডারেশনের মধ্যে চলমান উত্তপ্ত সম্পর্ক গলাতেই এবার এ অভিনেতার পাশে দাঁড়ালেন ওপার বাংলার সাংসদ ও সুপরাস্টার অভিনেতা দেব। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইমপা অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দেব জানান, অনির্বাণ যেন শান্তিতে কাজ করতে পারেন, সেটাই তার একমাত্র অনুরোধ। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে অনির্বাণের হয়ে ক্ষমা প্রার্থনা করে তাকে আবারও কাজের সুযোগ দেওয়ার আবেদন জানান দেব।  তিনি বলেন, ‘আমি অনির্বাণের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে ক্ষমা চাইছি। ওকে কাজ করতে দিন।’ 

সেখানে দেব ছাড়াও স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, প্রযোজক নিসপাল সিং রানে ও রানা সরকার, প্রেক্ষাগৃহ মালিক ও পরিবেশক শতদীপ সাহা, পঙ্কজ লাডিয়া, অরিজিৎ দত্তসহ ইন্ডাস্ট্রির একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। 

দেব আরও বলেন, টলিউডের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। কাজ বন্ধ হয়ে গেলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই শুধু অনির্বাণ নয়, ইন্ডাস্ট্রির প্রত্যেক শিল্পী ও কলাকুশলীর কাজের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। 

তবে তার আসন্ন ছবিতে অনির্বাণ থাকবেন কিনা সে প্রসঙ্গে দেব বলেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেও এখনো তার কোনো চূড়ান্ত উত্তর মেলেনি। তবে অনির্বাণকে আবার বড় পর্দায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি দেব।  এর আগেও একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন দেব ও অনির্বাণ। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়