শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিবিআই সদর দপ্তরে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে বিজয় থালাপাতি

সময়টা ভালো যাচ্ছে না দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক বিজয় থালাপাতির। প্রথমে কারুরে পদপিষ্ট হয়ে নিহতের ঘটনা, পরে তার শেষ ছবির সেন্সর বোর্ডে আটকে যাওয়া, আর এখন সিবিআই সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ। সব মিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন চলচ্চিত্রের দুনিয়া থেকে রাজনীতিতে পা দেওয়া এই সুপারস্টার।

গত সপ্তাহেই জানা গিয়েছিল দিল্লির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনে দাক পড়েছে বিজয় থালাপাতির। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তামিলনাড়ুর কারুরে নির্বাচনী সমাবেশে ৪১ জন নিহতের ঘটনায় তদন্তের জেরে সোমবার (১২ জানুয়ারি) সকালে দিল্লির সিবিআই সদর দপ্তরে উপস্থিত হন বিজয়। সকাল ১১টা ২৯ মিনিটে সিবিআই সদর দপ্তরে পৌঁছানোর পর শুরু হয় তার জিজ্ঞাসাবাদ।

প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় নায়ককে, সংশ্লিষ্ট সমাবেশ নিয়ে করা হয় একাধিক প্রশ্ন। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে নায়ক সিবিআই দপ্তর ত্যাগ করেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আবারও বিজয়কে তলব করতে চেয়েছিল সংস্থাটি। কিন্তু ফসল কাটার উৎসব পোঙ্গলে অংশ নেওয়ার কথা থাকায় এ তারিখের পরিবর্তে অন্য তারিখ চেয়েছেন অভিনেতা। এতে সম্মতিও জানিয়েছে সিবিআই।

কারুর পদপিষ্ট মামলায় ঘটনার তদন্তে বিজয় থালাপাতির পাশাপাশি তামিলনাড়ুর প্রাক্তন এডিজি (আইন-শৃঙ্খলা) এস ডেভিডসন দেবাশিরভাথমকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হতাহতের সঠিক কারণ নিরপেক্ষভাবে নিশ্চিত করতে কাজ করছে তদন্ত কমিটি। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়