শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে নিউইয়র্কে সপরিবারে নতুন বছর উদযাপন করলেন অভিষেক-ঐশ্বরিয়া

দীর্ঘদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বলিউডে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। আলাদা থাকার জল্পনা, বিচ্ছেদের খবর, সবকিছু নিয়েই চর্চা তুঙ্গে। তবে নতুন বছরের শুরুতেই সেই সব গুঞ্জন ভুল প্রমানিত করলেন এই তারকা দম্পতি।

ইংরেজি নববর্ষ উদযাপনের সময় নিউইয়র্কের রাস্তায় হাসিমুখে একসঙ্গে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে। সঙ্গে ছিলেন তাঁদের কন্যা আরাধ্যা বচ্চনও। বিদেশের মাটিতে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ব্যক্তিগত জীবন বরাবরই লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন অভিষেক ও ঐশ্বরিয়া। তাই নববর্ষ উদযাপনের কোনো ছবি তাঁরা নিজেরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় এক ভক্ত তাঁদের চিনে ফেলেন এবং তার সঙ্গেই তোলা হয় সেলফি, যা পরে ছড়িয়ে পড়ে অনলাইনে।

এর আগেও ডিসেম্বরে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল এই তারকা দম্পতিকে। তবে ২০২৫ সালের শেষ এবং নতুন বছরের শুরুটা তাঁরা নিউইয়র্কে কাটাবেন, তা কেউই আঁচ করতে পারেননি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়