শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:২১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের সংসার ভাঙল সংগীতশিল্পী সালমার

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুকে পোস্ট দিয়ে বিয়ে বিচ্ছেদের এ তথ্য জানিয়েছেন সালমার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর।

ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকবেন।

নিজেদের একমাত্র কন্যাসন্তানের বিষয়ে তিনি লেখেন, আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। সুতরাং, আমার সন্তানের মাতা হিসাবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। একই সঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন সালমা। প্রথম সংসারের বিচ্ছেদের সাড়ে তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরকে বিয়ে করেন তিনি। এর পরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এই গায়িকা। সাত বছরের মাথায় তার এই সংসারের বিচ্ছেদের খবর জানালেন সানাউল্লাহ।

এর আগে, ২০১১ সালে তিনি রাজনীতিবিদ শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। ২০১৬ সালের ২০ নভেম্বর সেই সংসারের বিচ্ছেদ ঘটে। প্রথম সংসারে ‘স্নেহা’ নামে সালমার একটি কন্যাসন্তান রয়েছে।

উল্লেখ্য, এনটিভি আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান মৌসুমী আক্তার সালমা। এরপর আধুনিক ও লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়