শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৯ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো বিলিয়নেয়ারের তালিকায় নাম উঠল মার্কিন পপ তারকা বিয়ন্সের

মার্কিন পপ তারকা বিয়ন্সে নোলস-কার্টার একজন বিশ্বখ্যাত গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী, যিনি 'ডেস্টিনি'স চাইল্ড' নামক গার্ল গ্রুপের মাধ্যমে পরিচিতি লাভ করেন এবং পরে এককভাবে 'কুইন বে' হিসেবে পপ সংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সম্প্রতি তিনি ফোর্বসের বিলিয়নার তালিকায় স্থান করে নিয়েছেন এবং গ্র্যামি অ্যাওয়ার্ডসহ অসংখ্য রেকর্ড অর্জন করেছেন।

ফোর্বসের তথ্যমতে, বিয়ন্সে এখন বিশ্বের পঞ্চম সংগীতশিল্পী হিসেবে এক বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা) বেশি সম্পদের মালিক। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট, রিহানা, ব্রুস স্প্রিংস্টিন এবং বিয়ন্সের স্বামী ও র‌্যাপার জে-জি।

চলতি মাসের শুরুতে ফোর্বস জানিয়েছিল, বিয়ন্সের সম্পদের পরিমাণ ৮০ কোটি ডলার; তার সফল ক্যারিয়ারের সুবাদে শিগগিরই বিলিয়নেয়ারের সীমা অতিক্রম করবেন। সেই পূর্বাভাসই এবার বাস্তবে রূপ নিল।
 
২০২৩ সালে অনুষ্ঠিত বিয়ন্সের ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ থেকে প্রায় ৬০ কোটি ডলার আয় হয়, যা তাকে বিশ্বের শীর্ষ পপ তারকাদের কাতারে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই ট্যুরের কনসার্ট নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র থেকে প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার পান বিয়ন্সে। সব মিলিয়ে বর্তমানে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ রয়েছে এই মার্কিন পপ তারকার।
 
তিনি শুধু একজন সংগীতশিল্পীই নন, একজন সফল ব্যবসায়ী ও প্রযোজকও, যার প্রযোজনা সংস্থা 'পার্কউড এন্টারটেইনমেন্ট' বিভিন্ন কাজ পরিচালনা করে। তিনি সর্বকালের সবচেয়ে বেশি গ্র্যামি অ্যাওয়ার্ড (৩২টি) বিজয়ী শিল্পী হিসেবে রেকর্ড করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়