শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোরপূর্বক আমার ঠোঁটে চুম্বন করার চেষ্টা, ভাবিনি তিনি জোরপূর্বক এমনটা করবেন: অভিনেত্রী মালতি চাহার

ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা মালতি চাহার সম্প্রতি বিনোদন জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন। বিগ বস ১৯ মৌসুমের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর, এবার কাস্টিং কাউচের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে খবরের শিরোনামে এসেছেন তিনি। সিদ্ধার্থ কান্নানের একটি পডকাস্টে তিনি জানান, দক্ষিণ ভারতের এক বড় প্রযোজক এবং বলিউডের এক প্রবীণ পরিচালক তাকে কুপ্রস্তাব ও হেনস্তা করেছেন।

মালতি জানান, একটি প্রজেক্ট শেষ হওয়ার পর এক প্রবীণ পরিচালক তাকে হেনস্তা করার চেষ্টা করেন।

মালতির কথায়, আমি তাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। একদিন বিদায় নেয়ার সময় আমি তাকে সৌজন্যবশত আলিঙ্গন করতে গেলে তিনি জোরপূর্বক আমার ঠোঁটে চুম্বন করার চেষ্টা করেন। আমি ভীষণ স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।

ওই বয়সের একজন মানুষ এমনটা করতে পারেন, তা ভাবনার বাইরে ছিল। মালতি তৎক্ষণাৎ প্রতিবাদ করেন এবং সেই পরিচালকের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

নিজের শুরুর দিকের দিনগুলোর কথা স্মরণ করে মালতি জানান, দক্ষিণ ভারতের এক নামি প্রযোজকের ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন তিনি। অডিশন ও চিত্রনাট্য শোনার পর তাকে হোটেলের ঘরে দেখা করতে বলা হয়। মালতি সেখানে না যাওয়ায় পরিচালক তাকে ফোন করে ইন্ডাস্ট্রির ‘কাজের ধরন’ বোঝার ইঙ্গিত দেন।

মালতি সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং কাজ হাতছাড়া হওয়ার তোয়াক্কা করেননি। ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এবং নিজের সীমানা নির্ধারণ নিয়ে মালতি অত্যন্ত স্পষ্টবাদী। তিনি মনে করেন, নিজের ব্যক্তিত্ব ও শরীরী ভাষা দিয়ে অনেক অনভিপ্রেত পরিস্থিতি এড়ানো সম্ভব।

ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের এই বোন বলেন, পুরুষরা তাদের ক্ষমতা বা পদের অপব্যবহার করে নারীদের প্রলুব্ধ করার চেষ্টা করবেই। কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হন, তবে তাদের কাছে নতিস্বীকার করবেন না। অনেক ক্ষেত্রে কাজ হারাতে হতে পারে, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেয়া উচিত নয়।

চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী মালতি আরো যোগ করেন, তার বাবার শক্তি সমর্থনের কারণে তিনি এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পেরেছেন এবং নতুনদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যেন কেউ কাউকে অন্ধভাবে বিশ্বাস করে উচ্চ আসনে না বসায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়