শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমানের জন্মদিনে সাবেক প্রেমিকা ক্যাটরিনার হৃদয়ছোঁয়া শুভেচ্ছা

বলিউডে একসময়ে আলোচিত জুটি ছিলেন সালমান খান-ক্যাটরিনা কাইফ। পর্দার রসায়ন ছাপিয়ে একসময় বাস্তবেও প্রেমের রূপ নিয়েছিল এ তারকা জুটির। তাদের সেই প্রেম নিয়ে সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। এমনকি একসময় গুঞ্জন উঠেছিল— এই জুটি বুঝি বিয়ের পিঁড়িতেই বসছেন! তবে সময়ের ব্যবধানে সেই প্রেমের ইতি ঘটে। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী এবং এক সন্তানের জননী। জীবন বদলে গেলেও সাবেক প্রেমিকের প্রতি সম্মান আর সৌজন্যবোধ যে এখনো অটুট, তা আবারও প্রমাণ করলেন ক্যাটরিনা। ভাইজানখ্যাত অভিনেতা সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) ছিল ভাইজানের ৬০ বছরে পদার্পণ। প্যানভেলের ফার্মহাউসে শুক্রবার মধ্যরাতে ৬০তম জন্মদিন উদযাপন করেন সালমান খান। আয়োজন ছিল একেবারেই জমকালো ও রাজকীয়। সালমানের পরিবারের সদস্য ছাড়াও সেখানে ছিলেন বলিউডের একাধিক তারকা। জানা গেছে, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে থাকা–খাওয়ার ব্যবস্থায় কোনো কমতি ছিল না। তার বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ভাইজান। তবে সব শুভেচ্ছাকে ছাপিয়ে আলাদা করে নজর কেড়েছে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের বার্তাটি। সালমানকে বরাবরের মতো ‘টাইগার’ নামেই সম্বোধন করেছেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাটরিনা লিখেছেন, ‘টাইগার, টাইগার, টাইগার— ৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।’

সালমানের সাবেক প্রেমিকের এই শুভেচ্ছা বার্তাটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা ক্যাটরিনার এই মহানুভবতার প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন—সম্পর্ক ভেঙে গেলেও শ্রদ্ধা ও পারস্পরিক সম্মান বজায় রাখা যে সম্ভব, তা ক্যাটরিনা প্রমাণ করলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়