শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন মোশাররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এমন একজন তারকা, যিনি ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন। এবার সে বিষয়ে মুখ খুলেছেন গুণী এই অভিনেতা।

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর নতুন পর্বের (২৭ ডিসেম্বর, শনিবার) বিশেষ অতিথি হয়ে তিনি এ প্রসঙ্গে বলেছেন বিস্তর। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ শনিবার রাত ৮টায় প্রচার হবে পর্বটি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এবারের পর্বে ১০২ মিনিটে মোশাররফ করিম জানিয়েছেন তার জীবনের না বলা অনেক কথা। কে এম মোশাররফ হোসেন থেকে কিভাবে তিনি মোশাররফ করিম হয়ে গেলেন, সে গল্পটিও শেয়ার করেছেন।

মজা করে মোশাররফ করিম বলেছেন, ‘আমি রান্নার মধ্যে শুধু ডিম ভাজতে পারি, ডিম পোজ এবং ডিম সেদ্ধ করতেও পারি। ইউটিউব দেখে ডিম রান্নাও দুই দিন চেষ্টা করেছিলাম। এখন আবার ভুলে গেছি।’

তিনি বলেন, ‘স্কুলে পড়াকালীন প্রতি বৃহস্পতিবার জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাংস্কৃতিক কার্যক্রম হতো। আগ্রহ নিয়ে সেসব আয়োজনে অংশ নিতাম। এমনকি অল্প কিছুদিন পেশাদারভাবে শিশুশিল্পী হিসেবে যাত্রাপালাতেও অভিনয় করেছিলাম।’

অভিনয় অন্তঃপ্রাণ মোশাররফ করিম বলেন, ‘শিল্পীদের মন হতে হবে উদার। ঢাকায় এসে থিয়েটার চর্চা করার সময় শুরুতেই শিক্ষকদের কাছ থেকে শুনেছিলাম, যদি শিল্পী হতে চাও, সৎ মানুষ হতে হবে। সে কথাটিই সারা জীবন মনের ভেতর গেঁথে গেছে।’

সামাজিক মাধ্যমে অসহিষ্ণু আচরণ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অনেকেই কিছু লেখার আগে যাচাই-বাছাই করেন না। অথচ পরবর্তীতে দেখা যায়, যে যা লিখছেন, তার অনেক কিছুই পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। সুতরাং নিজের কাছে ছোট হয়ে লাভ কি?’  ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়