শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিধানসভা ভোটের আগে বিজেপি ছাড়লেন পার্নো মিত্র, যোগ দিলেন তৃণমূলে

আগামী বছরের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভোটের আর মাস চারেক বাকি। তার আগে রাজ্যের রাজনীতিতে দলবদলের পালা! এবার বিজেপি ছেড়ে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র।

শুক্রবার (২৬ ডিসেম্বর) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যটির বরাহনগর কেন্দ্রে প্রার্থীও হন। তবে তৃণমূলের প্রার্থী তাপস রায়ের কাছে হেরে যান। পরবর্তীতে তাপস রায় বিজেপিতে যোগ দেন। পরে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হলে তৃণমূলের প্রার্থী হন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 

বিজেপির সেই পার্নো মিত্রই এবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন। 

পার্নোর অভিনয়জীবন শুরু ২০০৭ সালে। ছোট পর্দায় রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে শুরু। বড় পর্দায় তাঁকে নিয়ে আসেন অঞ্জন দত্ত। ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির নায়িকা তিনি।

অভিনেত্রীর ঝুলিতে আছে ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’ ইত্যাদি ছবি।

২০১৯ সালে বিজেপিতে যোগ দেন পার্নো। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর নির্বাচনী কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়েছিল।ওই বছরে বিজেপি বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করেছিল পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীর মতো একাধিক তারকাকে। ওই নির্বাচনে তৃণমূলের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো।

শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দলের সিনিয়র নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে রাজ্যের শাসকদলে যোগ দেন পার্নো। পার্নোর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা। 

তৃণমূলে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসা করেন পার্নো। এ সময় তিনি বলেন, আমার নতুন পথচলা শুরু হলো।

বিজেপিতে যোগ দেওয়া ভুল ছিল বলে স্বীকার করেন অভিনেত্রী। তার কথায়, বিজেপিতে যোগদান করা আমার ভুল ছিল। এখন সেই ভুল শুধরে নেওয়ার সময় এসেছে। মমতা ব্যানার্জি নেতৃত্বে আমি তৃণমূলে যোগদান করেছি, এটা আমার কাছে বড় ব্যাপার। ছয় বছর আগে বিজেপিতে যোগদান করেছিলাম, কিন্তু আমি সাফল্য পাইনি। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়