শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফেরার দিনে আলোচনায় তারেক রহমান ও নায়ক মান্নার এই ছবিটি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তারকে রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সিলেটে অবতরণ করে।

সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমেই তাকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে। 

এদিকে, তারেক রহমান দেশে ফেরাতেই প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার হ্যান্ডশ্যাকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রীতিমত ভাইরাল ছবিটি।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখের এক অনুষ্ঠানের। যেখানে তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নাও অতিথি হয়ে হাজির হয়েছিলেন। যদিও ছবিটির বিষয়ে তেমন কোনো বিষদ তথ্য পাওয়া যায়নি। 

বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি ৩০০ ফিট এলাকায় যাচ্ছেন তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট এলাকায় দলবদ্ধভাবে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে। 

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়