শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও যে কারণে আইনি ঝামেলার মুখে শিল্পা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর। এবার নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

বেঙ্গালুরুতে শিল্পার মালিকানাধীন রেস্টুরেন্ট ‘বাস্তিয়ান’-এর বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে কর্ণাটক পুলিশ।

গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত ১১ ডিসেম্বর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও রেস্তোরাঁটি খোলা রাখা হয়েছিল। গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চ শব্দে গানবাজনা এবং নাচ-গান চলার অভিযোগ উঠেছে। আইন অমান্য করে এমন উদযাপনের খবর পাওয়ামাত্রই কঠোর অবস্থানে যায় পুলিশ। 

এ ঘটনায় বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় একটি মামলা এবং জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ম্যানেজারকে তলব করা হয়েছে। ‘বাস্তিয়ান’ নিয়ে বিতর্কের শুরু গত সপ্তাহ থেকে। বিগ বসের সাবেক বিজয়ী সত্য ওই রেস্টুরেন্টে ডিনার করতে গেলে বিল পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তুঘলকি কাণ্ড ঘটে।

বচসার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সেই রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের মামলায় নতুন করে আলোচনায় এলেন শিল্পা।

ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে বারবার এমন হোঁচট খাওয়ায় বেশ বিব্রত এই অভিনেত্রী। যদিও এই আইনি জটিলতা নিয়ে এখন পর্যন্ত শিল্পা শেঠির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়