শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৫ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের ভূমিকম্পে আটকে ছিলেন প্রভাস, কেমন আছেন দক্ষিণী সুপারস্টার?

বক্স অফিসে একের পর এক ঝড় তোলা দক্ষিণী সুপারস্টার প্রভাস বর্তমানে নিজের আসন্ন ছবি ‘বাহুবলী: দ্য এপিক’-এর প্রচারণার কাজে জাপানে অবস্থান করছেন। আগামী ১২ ডিসেম্বর জাপানে ছবিটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু অভিনেতার এই সফরের মধ্যেই ঘটে গেল এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ।

গত সোমবার গভীর রাতে এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। দেশটির উত্তর-পূর্বাংশের ইওয়াতে প্রদেশে (যা জাপানে প্রিফেকচার নামে পরিচিত) এর বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত সোয়া ১১টা নাগাদ ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগর উপকূল বরাবর এই কম্পন আঘাত হানে।

ভূমিকম্পের জেরে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বেশিরভাগই কম্পনের ফলে ভারী বস্তুর নিচে চাপা পড়েছেন। হাচিনোহেতে একটি হোটেলে বেশ কয়েকজন এবং তোহোকুতে একজন গাড়ি সমেত একটি গর্তে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন।

এই ভয়াবহতার ঠিক মাঝেই প্রভাসের জাপান সফরের খবর সামনে আসতেই তার অনুরাগীদের মধ্যে তীব্র উৎকণ্ঠা সৃষ্টি হয়। অনেকেই অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন।

তবে ভক্তদের উদ্বেগের মাঝেই একটি স্বস্তির খবর পাওয়া গেছে। অভিনেতার পরিচালক মারুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মারুতি নিশ্চিত করেছেন, তিনি প্রভাসের সঙ্গে কথা বলেছেন এবং অভিনেতা সম্পূর্ণ নিরাপদে আছেন। সেই পোস্টে পরিচালক আরও জানান, প্রভাস এই মুহূর্তে টোকিওতে নেই, তিনি নিরাপদ স্থানে অবস্থান করছেন।

প্রভাসের আসন্ন ছবি ‘রাজা সাহেব’-এর পরিচালকও এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেছেন। সোমবারের ভয়াবহতা কেটে যাওয়ার পর বর্তমানে জাপানের পরিস্থিতি শান্ত রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়