শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:২১ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চলচ্চিত্র প্রদর্শক সমিতির নতুন কমিটি: সভাপতি উজ্জল, সাধারণ সম্পাদক সম্রাট

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দুই মেয়াদের সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল (স্বপ্নপুরী সিনেমা হল) সভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট (ঝুমুর) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নবনির্বাচিত কমিটিতে উপদেষ্টা মিয়া আলাউদ্দিন সিনিয়র সহসভাপতি এবং আমির হামজা সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় পদে রয়েছেন—
মো. খুরশিদ আলম, নাছরিন আক্তার, আব্দুল মতিন প্রধান, আর এম ইউনুছ রুবেল, মো. আজগর হোসেন, বিল্লাল হোসেন ও ঈশা খান।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
আলমগীর সিকদার লোটন, জিয়াউল ইসলাম, ইসপা খায়রুল হক ও খন্দকার আশরাফুল ইসলাম।

কমিটি ঘোষণার পর সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়