শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগপ্রবণ সালমান খান

বেঁচে থাকলে এই ৮ ডিসেম্বর তার নব্বইতম জন্মদিনে পা দিতেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। প্রয়াণের পর এটা তার প্রথম জন্মদিন। আর এর ঠিক আগেই, ‘বিগ বস ১৯’-এর সমাপ্তি অনুষ্ঠানে বলিউডের এই কিংবদন্তিকে স্মরণ করে চোখে পানি এলো অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানের।

দীর্ঘ অভিনয় জীবনে ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো একাধিক সুন্দর মুহূর্ত এদিন প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেন সালমান। একইসঙ্গে তিনি অভিনেতার শেষকৃত্য নিয়ে ভক্তমহলে তৈরি হওয়া বিতর্কেরও অবসান ঘটান।

পরিবারের সদস্যদের উপস্থিতিতে নীরবে ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্তে বহু ভক্ত হতাশ হয়েছিলেন। শেষবারের মতো অভিনেতাকে দেখতে না পাওয়ার দুঃখও ছিল তাদের। সালমান খান এই নীরবতার প্রশংসা করে বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি ২৪ নভেম্বর মারা গেছেন। যে দিন ছিল আমার বাবার জন্মদিন।’

‘এ দিকে ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রজির জন্মদিন। সে দিন আবার আমার মায়েরও জন্মদিন। খালি ভাবছি আমার যদি এইরকম অনুভব হয়, তাহলে একটু ভাবুন সানি এবং তার পরিবার ঠিক কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।’

ধর্মেন্দ্রর প্রয়াণের পর তার পরিবার যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে সলমান বোঝাতে চেয়েছেন, পারিবারিক সম্মানের সঙ্গে অভিনেতার শেষ যাত্রাকে বিদায় জানানোর সিদ্ধান্ত সঠিক ছিল।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়