শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিম অভিনেত্রী সারা খান এবার হিন্দুরীতিতে বিয়ে করলেন কৃশ পাঠককে

২০০৭ সালের মিস মধ্যপ্রদেশ খেতাব বিজয়ী ছোটপর্দার অভিনেত্রী সারা খান সাতপাকে বাঁধা পড়লেন। অভিনেত্রী ‘সাপনা বাবুল কা... বিদাই’, ‘রাম মিলায়ে জোড়ি’ এবং ‘জুনুন-এইসি নাফরাত তো ক্যায়সে ইশক’ ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের সুবাদে পরিচিতি পান। এবার দীর্ঘদিনের প্রেমিক কৃশ পাঠকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

গত অক্টোবরে আইনি বিয়ের পর এবার হিন্দুরীতিতে বিয়ে সারলেন বিগ বস তারকা সারা খান। অভিনেতা ও প্রযোজক কৃশ পাঠকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে এবার পরিণয়ে রূপ দিলেন অভিনেত্রী। শুক্রবার (৫ ডিসেম্বর) পারিবারিক পরিসরে কাছের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সারা-কৃশ। হিন্দুরীতি মেনে গায়েহলুদ, সাতপাক ঘোরা, মালাবদল এবং সিঁদুর দান সম্পন্ন করে প্রেমিকাকে সারাজীবনের সঙ্গী করে নেন কৃশ পাঠক। এ সময় তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে টিভিপর্দার একাধিক তারকাও উপস্থিত ছিলেন। 

বিয়ের রিসেপশনে লাল লেহেঙ্গার সঙ্গে মানাসই সোনা ও কুন্দনের গহনায় সেজেছিলেন ‘বিদাই’ সিরিয়ালখ্যাত সারা খান। এ বিয়ের মাধ্যমে ‘রামায়ণ’খ্যাত জনপ্রিয় অভিনেতা সুনীল লহরীর পুত্রবধূ হলেন অভিনেত্রী। 

তাদের বিয়ের এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত ও নেটিজেনদের শুভকামনায় ভাসছেন এ নবদম্পতি। তবে একজন মুসলিম হয়ে হিন্দু পাত্রকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় অনেকের কটাক্ষের শিকারও হন অভিনেত্রী।

উল্লেখ্য, এ তারকা দম্পতির প্রথম পরিচয় হয় একটি ডেটিং অ্যাপে। প্রথম দেখাতেই কৃশকে ভালো লাগে অভিনেত্রী সারা খানের। সেখানেই প্রথম আলাপ, ভালোলাগা-ভালোবাসা। অতীতের সম্পর্কের যন্ত্রণা ভুলতে একে অপরকে খুঁজে নেন তারা। অতঃপর সাতপাকে বাঁধা পড়েন এ তারা। পুরনো সম্পর্কের তিক্ততা ভুলে নতুন জীবনে সুখের দেখা পেতে চান এ নবদম্পতি।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়