শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনও ভয় লাগে সেই ন.গ্ন দৃশ্যের কথা ভাবলে: সৌদি উৎসবে অকপট জেসিকা অ্যালবা

মার্ভেলের ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার সু স্টর্ম চরিত্রটি জনপ্রিয় হলেও, এই ছবির একটি নির্দিষ্ট দৃশ্য জেসিকা অ্যালবার জন্য আজও দুঃস্বপ্নের মতো। ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবিটির ওই দৃশ্যে ব্রিজের ওপর তাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখানো হয়েছিল। প্রায় দুই দশক পর সৌদির মাটিতে দাঁড়িয়ে সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন এই হলিউড তারকা।

সৌদি আরবের জেদ্দায় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর চলছে। উৎসবের দ্বিতীয় দিনে নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনায় অংশ নেন অ্যালবা। সেখানেই উঠে আসে টিম স্টোরি পরিচালিত ছবিটির সেই ভয়ানক অভিজ্ঞতার কথা।

জেসিকা বলেন, ‘দৃশ্যটি ছিল ভয়ানক। বাস্তব জীবনে এটা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। কারণ আমি বেশ রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, নিজেও ব্যক্তিগত জীবনে সংযত। এখনো ওই দৃশ্যের কথা ভাবলে আমার কষ্ট হয়, ভয় লাগে।’

তবে একটি দৃশ্য অপছন্দের হলেও ‘সু স্টর্ম’ চরিত্রটি তার ভীষণ প্রিয়। জেসিকার মতে, সেই সময়ের সুপারহিরো ও অ্যাকশন ছবিতে প্রচলিত লৈঙ্গিক ধারণা ভেঙে দিয়েছিল চরিত্রটি। তিনি বলেন, ‘সে ছিল একাধারে মা-সুলভ ও দয়ালু, আবার একই সঙ্গে দৃঢ়। তখনকার নারী চরিত্রগুলো সাধারণত উদ্ধারের অপেক্ষায় থাকত, কিন্তু সু স্টর্ম ছিল আলাদা। তার নৈতিক অবস্থান ছিল অসাধারণ।’

বর্তমানে জেসিকা নিজেই নেমেছেন প্রযোজনায়। হলিউডের গল্প বলার ধরনে পরিবর্তন আনতে চালু করেছেন ‘লেডি মেটালমার্ক এন্টারটেইনমেন্ট’।

তিনি বলেন, ‘আমি এমন সময়ে বড় হয়েছি যখন গল্পে বৈচিত্র্য কম ছিল। এর জন্য আমি হলিউডকে দোষ দিই না, তবে গল্প বলার ক্ষমতাটা মূলত শ্বেতাঙ্গ পুরুষদের হাতেই ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘নারীরা পরিবারের আয়ের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করেন। তাই শুধু নারীদের ‘উদ্ধার’-এর গৎবাঁধা গল্প না দেখিয়ে তাদের নেতৃত্বের গল্প সামনে আনা উচিত।’

উৎসবের মঞ্চে নিজের নতুন সিনেমা ‘আ ট্রি ইজ ব্লু’-এর খবরও জানান জেসিকা। ডাকোটা জনসনের এই সিনেমায় তার সঙ্গে আরও আছেন ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স ও ভ্যানেসা বার্গহার্ট। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়