শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়া বচ্চনের মন্তব্যে ক্ষুব্ধ পাপারাজ্জিরা, বচ্চন পরিবারকে বয়কটের ডাক

বলিউড অভিনেত্রী ও প্রবীণ রাজনীতিক জয়া বচ্চনের আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে মুম্বাইয়ের প্রথম সারির পাপারাজ্জিরা। সম্প্রতি এক অনুষ্ঠানে পাপারাজ্জি ও সাংবাদিকদের উদ্দেশে ‘নোংরা জামাকাপড়’ ও ‘শিক্ষাগত যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তোলায় তারা সম্মিলিতভাবে বচ্চন পরিবারকে বয়কটের ডাক দিয়েছেন। 

জয়া বচ্চন বরাবরই ছবিশিকারিদের প্রতি তার বিরক্তি প্রকাশ করে থাকেন। সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি পাপারাজ্জিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে মোবাইল, ক্যামেরা। এরা কারা? এদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা রয়েছে?’ তিনি আরও মন্তব্য করেছিলেন, ‘সাংবাদিকতা মানে তারকাদের জমায়েতে ফোন হাতে পৌঁছে যাওয়া নয়। হাতে ক্যামেরা থাকলেই নিজেদের সাংবাদিক বলা যায় না। এর জন্য পড়াশোনার প্রয়োজন।’

প্রবীণ অভিনেত্রীর এহেন শব্দচয়ন নিয়ে আপত্তি তুলেছেন প্রথম সারির পাপারাজ্জিরা। ভারতীয় গণমাধ্যমকে তারা বলেন, অমিতাভ বচ্চন প্রতি রবিবার জলসার বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করলে মূলধারার সংবাদমাধ্যম সে খবর না দেখালেও তারা ঠিকই পৌঁছে যান।

পাপারাজ্জিদের অভিযোগ, জয়া বচ্চন 'প্যাপস' বলে যাদের আক্রমণ করেছেন, সেই তালিকায় ইউটিউবার, ভ্লগার ও অনুরাগীরাও রয়েছেন। তাদের কথায়, কাউকে এতটাও খারাপভাবে বলা উচিত নয়। তাই আত্মসম্মান বজায় রাখতে নিজেদের সহকর্মীদের প্রতি তারা বচ্চন পরিবারকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। 

যদিও বলিউডের তারকা পরিবারগুলোর মধ্যে বচ্চনরা অন্যতম হওয়ায় পাপারাজ্জিরা শেষ পর্যন্ত সেই পথে হাঁটেন কি না, তা সময়ই বলবে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়