শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে যা বললেন জিয়াউল হক পলাশ

দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো বিপিএলে দল পেয়েছে নোয়াখালী। দেশ ট্রাভেলসের মালিকানায় ফ্র্যাঞ্চাইজিটির নাম দেওয়া হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দল পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় অভিনেতা (কাবিলা) জিয়াউল হক পলাশ নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন।

তবে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

সোমবার (১ ডিসেম্বর) একটি টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন পলাশ। তিনি জানান, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে নোয়াখালী দলের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে বলতে পারব।

ইতোমধ্যে সদ্য শেষ হওয়া নিলামে নিজেদের দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছেন কোচ খালেদ মাহমুদ সুজন।

নিলাম শেষে নোয়াখালীর স্কোয়াড: দেশি : মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), জাকের আলী অনিক (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), মোহাম্মদ আবু হাসিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দিপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), মেহেদী হাসান রানা (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), রহমতুল্লাহ আলী (১১ লাখ)।

বিদেশি: ইহসানুল্লাহ খান (আফগানিস্তান) ২৬ হাজার ডলার, হায়দার আলী (পাকিস্তান) ২০ হাজার ডলার।

ডিরেক্ট সাইনিং (দেশি) : সৌম্য সরকার ও হাসান মাহমুদ। 

ডিরেক্ট সাইনিং (বিদেশি) : জনসন চার্লস ও কুশল মেন্ডিস।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এর আগে ২৪ ডিসেম্বর মিরপুরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর ২৩ জানুয়ারি শিরোপার লড়াই দিয়ে পর্দা নামবে এই চার-ছক্কার টুর্নামেন্টের।  উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়