শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ বিরতির পর নতুন লুকে ফিরছেন অপু বিশ্বাস, জুটি হচ্ছেন আদর আজাদের সঙ্গে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে আছেন। তবে শোরুম উদ্বোধনে ব্যস্ত থাকেন অভিনেত্রী। এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার। 

তবে জানা গেছে, দীর্ঘ বিরতি শেষে নতুন কয়েকটি সিনেমায় কাজের প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর কেড়েছেন অভিনেত্রী।

এদিকে কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট সূত্রে অভিনেতা আদর আজাদ ও অপু বিশ্বাস জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন জোরালো শোনা গেছে। এ কোরিওগ্রাফারের পোস্ট করা ছবিতে দেখা যায়, অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে। যদিও মাহফুজ কাদরী জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত। তবু ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা— একাধিক সিনেমাতে একসঙ্গে কাজ করছেন অপু ও আদর।

আগামী মাস থেকে দুটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে অপু ও আদর আজাদের। একটি সিনেমাটি নতুন বছরের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। অন্যটি  নামকরা একজন পরিচালক পরিচালনা করবেন।

সম্প্রতি অপু-আদরকে একই ফ্রেমে দেখা যায়। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন— এ তারকা জুটি নাকি একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করছেন। অন্তত দুটি সিনেমায় তাদের জুটি বাঁধা প্রায় নিশ্চিত বলেই দাবি করছে বিভিন্ন সূত্র। যদিও এ বিষয়ে এখনই কোনো কথা বলতে নারাজ  আদর ও অপু।

এ বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কিংবা কার কাজ দিয়ে ফিরছি এ নিয়ে আপাতত বলতে পারছি না। অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অন্যদিকে একই কথা বললেন আদর আজাদও। তিনি বলেন, বেশ কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত। তবে প্রযোজন প্রতিষ্ঠান আর পরিচালকরাই আসলে বিস্তারিত জানাবেন। তার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, অপু বিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা  ছিল ‘লাল শাড়ি’ । অন্যদিকে আদর আজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’। এ ছাড়া আদর আজাদ অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করে আলোচনায় ছিলেন। এ তারকা জুটি এরই মধ্যে প্রায় হাফ ডজন সিনেমায় কাজ করেছেন। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়