শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিজন ৫-এ ব্যাচেলর ফ্ল্যাটে হাজির অর্চিতা স্পর্শিয়া

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫ এবার আরও রঙিন ও চমকপ্রদ হয়ে উঠেছে। ব্যাচেলর ফ্ল্যাটে কাবিলা, হাবু, পাশাদের পাশাপাশি দেখা মিলছে জাকিরের, আর এবার নতুন চরিত্রের যোগে দর্শকদের অপেক্ষা করছে বিশেষ বিস্ময়—অর্চিতা স্পর্শিয়া।

নির্মাতা বলছেন, এই চরিত্রটি দর্শকদের জন্য বিশাল চমক হবে। কিছুদিন আগে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নির্মাতা এই চমকের ইঙ্গিত দিয়েছিলেন। ছবিতে অভিনেত্রীর মুখ দেখা যায়নি, তবে বৃহস্পতিবার সন্ধ্যায় পোস্টার প্রকাশ করে স্পর্শিয়ার পরিচয় জানা গেল। অমি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চমক হলেন স্পর্শিয়া।

গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। তাই চাচ্ছিলাম ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। “ব্যাচেলর পয়েন্ট” টিম থেকে যখন কল এল, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। এই সিরিয়াল তো একটা ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়।’

কাজল আরেফিনের সঙ্গে কাজ প্রসঙ্গে স্পর্শিয়া আরও বলেন, ‘এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনো কাজ করা হয়নি। তিনি মেধাবী মেকার। সব আর্টিস্টই চান ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে। আশা করছি, আমাদের কোলাবরেশনে অনেক স্ট্রং কিছু হবে। বাকিটা দর্শকেরা বলবেন।’

কাজল আরেফিন বলেন, ‘“ব্যাচেলর পয়েন্ট”–এ পুরুষ চরিত্র বেশি দেখা যায়। বিগত সিজনে যেসব নারী চরিত্র দেখেছেন, দর্শকেরা সবকেই পছন্দ করেছেন। গল্পের চাহিদায় সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, তাই স্পর্শিয়াকে নেওয়া হয়েছে।’

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ইতোমধ্যেই অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, এরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গর এবং পরবর্তী সময়ে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়