শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন প্রিয়াঙ্কা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী হিসেবে তিনি যেমন দ্যুতি ছড়িয়েছেন, গায়িকা হিসেবেও তার অর্জন কম নয়। তবে অনেক দিন ধরেই গান গাইতে দেখা যাচ্ছে না দেশি গার্ল-খ্যাত বলিউড এই তারকাকে। বিরতি ভেঙে এবার ভক্তদের জন্য তিনি নিয়ে আসছেন নতুন চমক।

'ক্রিসমাস কার্মা' সিনেমার জন্য 'লাস্ট ক্রিসমাস'র দেশী রূপে গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমাটি পরিচালনা করেছেন গুরিন্দর চাড্ডা। চিরচেনা ক্রিসমাস ক্লাসিক 'লাস্ট ক্রিসমাস'র নতুন সংস্করণে প্রিয়াঙ্কার জাদুকরী কণ্ঠে একটি অনন্য দেশী ছোঁয়া যোগ করেছেন এমনই মন্তব্য করেছেন সিনেমাটির নির্মাতা পক্ষ। 

এই মিউজিক্যাল চলচ্চিত্রটি ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে। ভারতে ১২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সাউন্ডট্র্যাকের তালিকায় রয়েছেন আরও অনেক আন্তর্জাতিক তারকা। গ্যারি বার্লো, বিলি পোর্টার, নিতিন সাওনি, শ্যাজনে লুইস, পিক্সি লট এবং বয় জর্জ।

সম্পূর্ণ অ্যালবামটি সিনেমা মুক্তির দিনেই প্রকাশ পাবে। লাস্ট ক্রিসমাস মূলত ১৯৮৪ সালে ব্রিটিশ পপ জুটি ওয়াহাম দ্বারা প্রকাশিত হয়েছিল এবং এটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ছুটির গান হিসেবে বিবেচিত হয়। গানটি লিখেছেন এবং রেকর্ড করেছেন প্রয়াত সংগীতশিল্পী জর্জ মাইকেল। 

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়