শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পুরাতন ঢাকা শহরের মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে 'ঢাকাইয়া দেবদাস':  শুভ মহরত আজ

মনিরুল ইসলাম : পুরাতন ঢাকা শহরের মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে এবার নির্মান করা হবে নতুন সিনেমা  'ঢাকাইয়া দেবদাস'। পুরনো ঢাকার এক যুগল প্রেমিক- প্রেমিকার প্রেম গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন ভিন্নধারার মৌলিক গুণী চলচ্চিত্র পরিচালক জাহিদ হোসেন। 

আজ শুত্রুবার,  ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শুভ মহরত। গুলশান -২ এর বাংলাদেশ চায়না ক্লাব লিং হবে এই ছবির মহরত। এর প্রধান চরিত্রে  ঢালিউডের এ সময়ের জনপ্রিয় চিত্র নায়িকা  শবনম ইয়াসমিন বুবলী'র প্রেমে আকুল হয়ে একেবারেই দেবদাস হয়ে আছেন চিত্রনায়ক আদর আজাদ বলে জানান পরিচালক জাহিদ হোসেন। 

মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি ব্যাংক পিএলসি ও গ্রুপ এমডি হোসেন খালেদ। ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল। 

পরিচালক জাহিদ হোসেন বলেন, আমি বরাবরই সিনেমা দর্শকদের কথা চিন্তা করেই সিনেমা বানাই। গল্প ও নির্মাণ শৈলী যেনো তাদের ভালো লাগে। আমার বিশ্বাস 'ঢাকাইয়া দেবদাস ' দেখে দর্শকরা ঠকবেন না। পুরনো ঢাকার একটি প্রেমের গল্প পর্দায় দেখতে পারবেন। তিনি জানান, পুরাতন ঢাকার জীবন। প্রেম- ভালোবাসা  সংস্কৃতি তুলে ধরা হবে এই সিনেমাতে। 

প্রসঙ্গত, বুবলী'র সঙ্গে  জুটি বেঁধে আদর আজাদ বেশ কয়টি ছবিতে নায়ক হয়েছেন। আবারও জুটি বাঁধছেন আদর আজাদ। বুবলী'র সঙ্গে তালাশ, লোকাল, পিনিক ও খেলা হবে নামের ছবিগুলোতে জুটিবদ্ধ হয়েছেন সেই ধারাবাহিকতায় এবার তারা আবারও জুটি হচ্ছেন 'ঢাকাইয়া দেবদাস' মুভিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়