শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডিরেক্টরস কিংস বনাম ঢালিউড ফিল্ম স্টারস প্রীতি ফুটবল ম্যাচে জয় ডিরেক্টরস কিংসের

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ—ডিরেক্টরস কিংস বনাম ঢালিউড ফিল্ম স্টারস।

বুধবার রাতে রাজধানীর ১০০ ফিট মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটি কোর্ট সাইড মাঠে ফ্লাডলাইটের আলোয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

খেলাটি ছিল উপভোগ্য ও বন্ধুত্বপূর্ণ আমেজে ভরপুর। নবীন-প্রবীণ পরিচালক, শিল্পী, প্রযোজকসহ চলচ্চিত্রের অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। ম্যাচের একমাত্র গোলটি করেন পরিচালক বন্ধন বিশ্বাস, যার সুবাদে ডিরেক্টরস কিংস জয় পায় ১-০ ব্যবধানে। সেই সঙ্গে তিনি সেরা গোলদাতার পুরস্কারও অর্জন করেন।

গোলদাতা বন্ধন বিশ্বাস বলেন, “এটা আমার জীবনের এক অসাধারণ মুহূর্ত। মাঠে উপস্থিত সব খেলোয়াড়, কর্মকর্তা, আমন্ত্রিত শিল্পী ও অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

মাঠে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেত্রী রোজিনা, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, নায়ক রুবেল, অনন্ত জলিল, ডি এ তায়েব, সুব্রত, পলি ও দীঘি।

পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব টুটুল, কাজী হায়াত, ছটকু আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, কবীরুল ইসলাম রানা, সাইমুন তারেক প্রমুখ।

এছাড়া প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, প্রযোজক এম ইকবালসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব কবীরুল ইসলাম রানা বলেন, “যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি পরিচালক সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

ম্যাচ শুরুর আগে নায়ক অনন্ত জলিল বলেন, “খেলায় হারজিত থাকবেই, তবে আমাদের উদ্দেশ্য আনন্দ ভাগাভাগি করা। রুবেল ভাইয়ের মতো ভালো খেলোয়াড় আছেন, আশা করি খেলা হবে দারুণ উপভোগ্য। আমরা সবাই চলচ্চিত্র পরিবারের সদস্য—এটাই সবচেয়ে বড় জয়।”

অভিনেত্রী রোজিনা বলেন, “অনেকদিন পর মাঠে এসে খেলা উপভোগ করছি। প্রীতি ম্যাচের এমন আয়োজন আমাদের সবাইকে একত্র করেছে, এই আনন্দের মুহূর্তগুলোর মূল্য অপরিসীম।”

চলচ্চিত্র পরিবারকে একত্রে আনন্দ ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করল এই প্রীতি ফুটবল ম্যাচ—যার স্মৃতি দীর্ঘদিন রয়ে যাবে চলচ্চিত্র অঙ্গনের মানুষদের মনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়