শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১২:০৭ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যক্তিগত অভিজ্ঞতায় মিথিলা: “সম্পর্কে কেউ কাউকে নিয়ন্ত্রণ করা ঠিক নয়”

দেশের বিনোদন অঙ্গনের মেধাবী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি সম্পর্ক থেকে তার শেখার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়- সম্পর্ক থেকে কী আপনি শিখেছেন কিংবা জীবনে সম্পর্ক আপনাকে কী শিখিয়েছে?

মিথিলা বলেন, আমার মনে হয় সব মানুষই সম্পর্ক থেকে অনেক কিছু শেখে। সেটা হতে পারে বাবা-মায়ের সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, বন্ধুদের সাথে সম্পর্ক, পার্টনারের সাথে সম্পর্ক। প্রত্যেক মানুষেরই নতুন নতুন সম্পর্ক থেকে নতুন নতুন কিছু শেখার সুযোগ থাকে।

এ সময় উপস্থাপিকা বলেন, মিথিলা কী শিখেছেন সম্পর্ক থেকে? অভিনেত্রী বলেন, যেহেতু আমার মেয়েকে নিয়ে কথা হচ্ছিল; সন্তানের সাথে সম্পর্ক থেকে আমি শিখেছি, আমরা মনে করি ছোট শিশুরা হয়তো কিছুই বোঝে না। ওদের মতামত বা প্রাইভেসি বলে কিছু থাকা উচিত না। সবকিছু বাবা-মাকে জানতে হবে, সবকিছু তাদেরই নিয়ন্ত্রণ করতে হবে। বিষয়টি সেরকম না।

এরপর বলেন, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শিখেছি আমার সন্তানের সঙ্গে সম্পর্কটা প্রচণ্ড দ্বিপাক্ষিক, বোঝাপড়ার এবং বন্ধুত্বের। ও যেন আমাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পারে এবং আমিও যেন ওকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে না পারি। ভালোমন্দ অবশ্যই দেখব। কিন্তু সেইসঙ্গে সন্তানের মতামতের গুরুত্বটা দেওয়াও খুব দরকার।

অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় সৃজিতের সঙ্গে সম্পর্কের হাল হকিকত। তবে বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি মিথিলা। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়