শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৯:৫২ সকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় টলিউড অভিনেত্রী রূপা দত্ত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রূপা দত্তকে স্বর্ণের গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের ব্রেবন রোড এলাকা থেকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপার বিরুদ্ধে অভিযোগ, গত ১৫ অক্টোবর কলকাতার পোস্তা থানা এলাকায় আদি বাঁশতলা লেনে একটি দোকানে নারী ক্রেতার ব্যাগ থেকে স্বর্ণের বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামলে দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে।
 
ভুক্তভোগী নারীর দাবি, তার ব্যাগে ২০ গ্রামের স্বর্ণের মঙ্গলসূত্র, ২১ গ্রামের স্বর্ণের নেকলেস লকেট, ১৩ গ্রাম এবং ৯ গ্রামে তৈরি দুটি স্বর্ণের ব্রেসলেটসহ নগদ ৪ হাজার টাকা ছিল।
 
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিনেত্রী রূপার বাড়িতে পৌঁছায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব অভিযোগ অস্বীকার করলে পুলিশ রূপার বাড়িতে তল্লাসি চালায় এবং সব স্বর্ণের গয়না (৬২.৯৫ গ্রাম) উদ্ধার করে।
 
শুক্রবার (৩১ অক্টোবর) রূপাকে আদালতে হাজির করা হলে জানা যায়, একসময় বিনোদন জগতে টিভি সিরিয়াল ও সিনেমায় কাজ করলেও এখন অভিনয়ের সঙ্গে যুক্ত নেই তিনি। সংসার চালাতে তাই কয়েক বছর ধরেই এ পথ বেছে নিয়েছেন।

জানা যায়, অভিনেত্রী রূপা দত্ত এবারই প্রথম গ্রেপ্তার হননি। 

এর আগে ২০২২ সালে পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে একবার গ্রেপ্তার করা হয়েছিল তাকে। বইমেলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে তল্লাশি চালালে তার কাছে পায় একাধিক মানিব্যাগ ও নগদ ৭৫ হাজার টাকা। পুলিশ এর কারণ জানতে চাইলে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি অভিনেত্রী।

টালিউডে অভিনয়ের পাশাপাশি এক সময় হিন্দি সিরিয়ালে অভিনয় করেও খ্যাতি অর্জন করেছিলেন অভিনেত্রী রূপা দত্ত। 

তবে কাজের পরিবেশ না থাকার অভিযোগ করে ২০২০ সালে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়