শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডনের সঙ্গে সামিরার ছবিটি কে তুলেছিল?

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এর পরই সে সময়ের বিনোদন ম্যাগাজিনে বেশ কয়েকটি ছবি ছাপা হয়েছিল। সেই ছবি নিয়ে এখনো রয়েছে প্রশ্ন।

সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে সেই সময়ের পত্রিকার অংশ বিশেষ। এর মধ্যে দেখা যায়, অভিনেতা ডনের সঙ্গে স্পষ্ট করে সামিরার একটি ছবি। যেখানে ডন বসে আছেন এক পাশে। আর সামিরা অন্য পাশে বসে ম্যাগাজিন পড়ছেন।

আরো একটি ছবিতে ডনকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায় একজন নারীর সঙ্গে। নানা সময়ই দাবি করা হয়েছে এটিও সামিরার ছবি। তবে সামিরার দ্বিতীয় স্বামী মোস্তাক ওয়াইজ ২০১৭ সালের এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এই ছবিটি সামিরার নয়। সামিরা আমাকে বলেছে এ ছবির পেছনের কাহিনি।

এটা ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে সামিরা নয়।”

সে সময় তিনি বলেন, “ছবিটির মেয়ে নায়িকা সাবরিনা। ‘আশা ভালোবাসা’র মূল নায়িকা ছিলেন শাবনাজ। নায়ক সালমান শাহ।

সাবরিনা ছিল সেই ছবির পার্শ্বনায়িকা। ডনের সঙ্গে দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। এই ছবি নিয়ে বিভিন্ন সময় সালমান শাহ দুষ্টুমি করেছে ডনের সঙ্গে।”

অন্য ছবিটি নিয়ে মোস্তাক ঐ সাক্ষাৎকারে বলেন, ‘সামিরা যেটাতে বসে ম্যাগাজিন দেখছিল সেই ছবিটি সালমান নিজেই তুলছিল। ডনের সঙ্গে সালমানের খুব ভালো বন্ধু ছিল। সে জন্য তার সঙ্গে সালমানের পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। এই ছবিগুলো ছড়িয়ে সামিরাকে হেয় করার চেষ্টা চলছে। এ ছাড়া আরো কিছু ছবি ডনের সঙ্গে সামিরার প্রকাশ পাচ্ছে। সেই সবগুলোই ফটোশপের কারসাজি।’ উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়