শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:২৮ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা হারালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। এই দুঃসংবাদ আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শাওন নিজেই তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

শাওন লিখেছেন, “নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।”

তিনি আরও জানিয়েছেন, তার মায়ের জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।

বেগম তাহুরা আলী ছিলেন শিক্ষিত ও মার্জিত নারী। দীর্ঘদিন অসুস্থ থাকার পরও তিনি পরিবার ও সন্তানদের প্রতি ছিলেন নিবেদিত ও যত্নশীল। মৃত্যুর সময় শাওন ও পরিবারের অন্যান্য সদস্য তার পাশে ছিলেন।

মেহের আফরোজ শাওন দেশের সাংস্কৃতিক অঙ্গনে একজন বহুমুখী শিল্পী হিসেবে পরিচিত। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী হিসেবে তিনি বিশেষভাবে সমাদৃত। মৃত্যুর খবরে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা শাওনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়