শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস্টারবিস্টের ছবিতে এক সাথে ৩ খান, নেট দুনিয়ায় তোলপাড়

সিনেমার ট্রেলার নয়, কোনো গানও নয়- একটি ছবিই এখন তোলপাড় করছে ইন্টারনেট দুনিয়া। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট (জিমি ডোনাল্ডসন) এমন এক কাজ করে দেখিয়েছেন, যা বহু বছরেও কোনো বলিউড পরিচালক পারেননি। তিনি এক ফ্রেমে এনেছেন বলিউডের তিন কিংবদন্তি তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে।

এই ঐতিহাসিক ছবিটি তোলা হয়েছে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ। গত ১৬ অক্টোবর মিস্টারবিস্ট তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেন। ফ্রেমে তাকে দেখা যায় তিন খানের সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিতে।

তবে সবচেয়ে বেশি আলোচনায় মিস্টারবিস্টের এক লাইরে ক্যাপশন- ‘হে ভারত, আমরা সবাই মিলে কিছু করি নাকি?’

এই সংক্ষিপ্ত বাক্যটি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবিটি। ভক্তদের কেউ অনুমান করছেন, এটি হয়তো কোনো যৌথ আন্তর্জাতিক প্রজেক্টের ইঙ্গিত। কেউ মজা করে লিখেছেন, ‘মিস্টারবিস্ট এবার ইউটিউব ভার্সনে বানাবেন ‘করন অর্জুন’!

বলিউডে তিন খানকে একই ফ্রেমে দেখা সত্যিই বিরল ঘটনা। প্রায় তিন দশক ধরে তারা ভারতের বিনোদন জগতের শীর্ষে অবস্থান করছেন। একসময় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, এখন সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ।

ছবিতে শাহরুখ খানকে দেখা যায়, গাঢ় রঙের স্টাইলিশ স্যুটে, সালমান খান ফরমাল পোশাকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে, আর আমির খান তার স্বকীয় লুকে কালো পাঞ্জাবি ও সাদা পায়জামায়। অন্যদিকে মিস্টারবিস্ট সাধারণ অথচ আকর্ষণীয় কালো পোশাকে দাঁড়িয়ে আছেন তাদের পাশে।

এর আগেও তিন খানকে একসঙ্গে দেখা গিয়েছিল অল্প কিছু অনুষ্ঠানে। এর মধ্যে আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তারা একসঙ্গে পারফর্ম করেছিলেন। এছাড়া আমিরের ‘তারে জমিন পার’ ছবির বিশেষ প্রদর্শনীতেও একসঙ্গে হাজির হয়েছিলেন তারা।

ছবিটি প্রকাশের অনেকে বলছেন, এটি হয়তো এক নতুন অধ্যায়ের শুরু। যেখানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ইউটিউবার ও বলিউডের তিন মহাতারকা একসঙ্গে কিছু করতে যাচ্ছেন।

তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো প্রজেক্ট ঘোষিত হয়নি। তবু একটি ছবিই যেন ডিজিটাল যুগে ভারতীয় সিনেমা ও বৈশ্বিক বিনোদনের সম্ভাব্য সংযোগের প্রতীক হয়ে উঠেছে। সূত্র: দৈনিক ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়