শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১১:১১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বন্ধ হচ্ছে ভারতের এমটিভি তবে চলবে এমটিভি এইচডি চ্যানেল

মনিরুল ইসলাম  :চার দশকের পথচলা এবার শেষ। বন্ধ হচ্ছে এমটিভির একাধিক মিউজিক চ্যানেল। 

প্যারামাউন্ট গ্লোবালের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে এমটিভি হিটস, এমটিভি লাইভ, এমটিভি মিউজিক-সহ একাধিক চ্যানেল বন্ধ করা হবে। এই খবরে হতাশ সঙ্গীতপ্রেমী দর্শক-শ্রোতা।

প্রসঙ্গত, ১৯৮১ সালে ‘আই ওয়ান্ট মাই এমটিভি' দাবি নিয়ে শুরু হয়েছিল চ্যানেলগুলি। জানা যাচ্ছে, চ্যানেলের নেটওয়ার্ক পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে পপ মিউজিক, বলিউডের পুরনো ও নতুন মুক্তিপ্রাপ্ত ছবির গান সম্প্রচারিত হত এই চ্যানেলগুলিতে। তবে এখন সমাজমাধ্যম, একাধিক নতুন অ্যাপ্লিকেশন ও ডিজিটাল মিউজিক চ্যানেল এসেছে, যার ফলে ক্রমশ চ্যানেলগুলিতে দর্শকসংখ্যা কমেছে। 

তবে মিউজিক চ্যানেলগুলি বন্ধ হলেও এমটিভি এইচডি চ্যানেলটি চলবে। সেই চ্যানেলের রিয়্যালিটি শোগুলিও দেখা যাবে। আজ বুধবার আনন্দবাজার পত্রিকার আনন্দ প্লাসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়