শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আপিল শুনানিতে ব্যাপক হট্টগোল ও উত্তেজনা চরমে, পরিস্থিতি সামাল দিল আইনশৃঙ্খলা বাহিনী

মনিরুল ইসলাম : ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিতে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে  পরিস্হিতি শান্ত হয়। ।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেজমেন্ট-২-এর অডিটরিয়ামে শুনানিকালে এই ঘটনা ঘটে। মূলত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল শুনানিকে কেন্দ্র করে এ  উত্তেজনার সূত্রপাত ।

জানা গেছে, মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্ব নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা শুনছিলেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বাধীন কমিশন। শুনানি শেষে কমিশন আধা ঘণ্টার বিরতিতে গেলে মঞ্চের সামনে অবস্থানরত দুই পক্ষের আইনজীবীরা বাদানুবাদে জড়িয়ে পড়েন।

‎এ সময় সেখানে উপস্থিত ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আব্দুল আউয়াল মিন্টুরও মনোনয়নপত্র বাতিলের বিষয়েও শুনানি ছিল। মিন্টুর ক্ষোভ প্রকাশের ঘটনায় সেখানে উপস্থিত কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উত্তেজিত হয়ে এর প্রতিবাদ জানান। এতে মুহূর্তের মধ্যে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তাবিথ আউয়াল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন।

এদিকে পরে বিরতি শেষে পুনরায় শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগ করেন, “আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। তিনি ‘ব্লাডি সিটিজেন’ বলে সম্বোধন করেন এবং বল প্রয়োগের চেষ্টা করেন।” এ বিষয়ে কমিশনের কাছে প্রতিকার (রুলিং) দাবি করেন তিনি।
একই সময়ে কিশোরগঞ্জের এক প্রার্থীর আইনজীবী অভিযোগ করেন যে, শুক্রবার (১৬ জানুয়ারি) শুনানি শেষে নির্বাচন ভবনের সামনে তার মক্কেলকে মারধর করা হয়েছে।

‎‎নির্বাচন কমিশনের বক্তব্য
উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা আশা করি, ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করবেন না। ভবিষ্যৎ পদক্ষেপ হিসেবে তিনি ভুক্তভোগীদের নির্বাচনী তদন্ত কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়