শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বগুড়া ও শেরপুরে বিপুল ব্যবধানে বিএনপি প্রার্থীরা জয়ী

মনজুর এ আজিজ: বগুড়া-৬ (সদর) এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বগুড়া সদর আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। অর্থাৎ প্রায় ৭৬ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বাদশা। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন এবং ভোট পড়েছে ৪২.৪৯ শতাংশ।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি মোট ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাসদের মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৪৮০ ভোট।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির স্থগিত হওয়া নির্বাচন আজ পুনঃতফসিলে অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটের হার ছিল ৫২.১৯ শতাংশ।

ভোটগ্রহণ চলাকালে শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে বিকেল সোয়া তিনটায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন। একইভাবে বগুড়া-৬ আসনের জামায়াত প্রার্থীও ফলাফল শিটে স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তবে বিজয়ী প্রার্থীরা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই জামায়াত প্রার্থীরা এসব ভিত্তিহীন দাবি করছেন।

দুটি আসনেই বড় কোনো সহিংসতার ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। জয়ের খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উল্লাস দেখা গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়