শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সপ্তম দিনে ইসিতে আপিল শুনানিতে বৈধ ১৮ প্রার্থী, বাতিল ২১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে শুক্রবারের (১৬ জানুয়ারি) আপিল শুনানিতে মোট ২১টি আবেদন নামঞ্জুর ও ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

এদিন বিকেল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সপ্তম দিনের আপিল শুনানি শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ে মোট ৪৩টি আবেদন নিষ্পত্তি করা হয়।

এর মধ্যে ১৮টি আবেদন মঞ্জুর করা হয়। পাশাপাশি ১৭টি আবেদন নামঞ্জুর এবং ৪টি অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়াও কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আরও ৪টি আপিল নামঞ্জুর করে। আগামী রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত আপিল নিষ্পত্তির এই কার্যক্রম চলবে।


ইসি সূত্র জানিয়েছে, শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অষ্টম দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এই সময়ে ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি হবে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এরমধ্যে শুধু শেষ দিনেই (৯ জানুয়ারি) ১৭৬টি আপিল জমা পড়ে। গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন।

এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ের শেষ দিনে ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। পরবর্তীতে ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়