শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০১:০৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আজ

এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নির্ধারণ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। বিকেল ৩টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার সময়সূচি বিষয়ে বিস্তারিত জানাবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষা প্রশাসনে আলোচনা শুরু হয়। সরকার প্রতিবছর ডিসেম্বরের মধ্যেই পাবলিক পরীক্ষা শেষ করার পরিকল্পনায় কাজ করছে। তবে হঠাৎ পরীক্ষা এগিয়ে আনার প্রস্তাবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একটি বড় অংশ আপত্তি জানায়। তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি থেকে নেওয়ার প্রস্তাব দেন।

বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। ওই বৈঠকে অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরের শেষ দিনে শুরু করে জানুয়ারি মাসজুড়ে নেওয়ার একটি প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যদিও আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

মন্ত্রণালয় সূত্র বলছে, পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের সংবাদ সম্মেলনেই জানানো হতে পারে। একইসঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘমেয়াদি সূচি পুনর্গঠনের পরিকল্পনাও তুলে ধরা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়