শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:৩৫ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক হচ্ছে ৭ ধরনের খেলাধুলা

বিএনপি জোট সরকার নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্রম আনন্দময় করতে উদ্যোগের নির্দেশনা দেন। এরই অংশ হিসেবে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

আগামী শিক্ষাবর্ষ থেকে ৪র্থ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এর আওতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কারাতে কিংবা দাবা, সাঁতার, অ্যাথলেটিকস এবং ব্যাডমিন্টন– এই ৭টি খেলা থাকছে। এই বিষয়ে কোনো পরীক্ষা হবে না। তবে ধারাবাহিক মূল্যায়ন হবে। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘আনন্দময় শিক্ষাঙ্গন যেহেতু তৈরি করতে চাই সেহেতু স্টোরি টেলিং বেজড লার্নিং–লার্নিং থ্রু প্লে এগুলোর ভিত্তিতে কারিকুলামে বদল আনা দরকার। এ বিষয়ে আমরা এখন আলোচনার যায়গাটাতে আছি।’

এনসিটিবি বলছে, সেই সঙ্গে শিক্ষাকে আনন্দময় করতে লার্নিং উইথ হ্যাপিনেস নামে একটি বই যোগ হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ৬ষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস বই সংযুক্ত হচ্ছে। এরপর ধাপে ধাপে ৯ম শ্রেণি পর্যন্ত এই বিষয়ের বই সংযুক্ত করা হবে। সেই সঙ্গে সাধারণ শিক্ষার সাথে কারিগরির সংমিশ্রনের উদ্যোগও নেয়া হচ্ছে।  

শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রম অবশ্যই পরিমার্জন করতে হবে। শিক্ষকদেরও পরিমার্জিত শিক্ষাক্রমের জন্য প্রশিক্ষণ দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, কারিকুলাম বাস্তবায়নে একটু সময় নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের যে অবকাঠামোগত ব্যবস্থা আছে সেটাকে কারিকুলামের সাথে মানানসই করে তারপর বাস্তবায়ন করতে হবে।’

সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের কাজও শুরু করেছে সরকার। জাতীয় শিক্ষাক্রম ও সিলেবাস প্রণয়ন কমিটিও পুনর্গঠন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়