শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসির দ্বিতীয় দিনে ২৬ হাজারের বেশি অনুপস্থিত, ১৯ জন বহিষ্কার

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবারের পরীক্ষায় ২৬ হাজার ৮৬৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

‎আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১২ হাজার ১৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৩৯৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

‎আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।

‎এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন দাখিলের আরবি প্রথম পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীদের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য জানানো হয়।

‎পরীক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক কড়াকড়ি এবং সিসিটিভির নজরদারির মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে নকল ও অসদুপায় অবলম্বন করায় ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৬ জন এসএসসি পরীক্ষার্থী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৩ জন দাখিল পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডের ১০ জন পরীক্ষার্থী রয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৩১৬ জন।

ঢাকা বোর্ড: ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯৪ হাজার ৬৭০ পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৯১ হাজার ৭৩৪ জন অংশগ্রহণ করে। এখানে অনুপস্থিত ছিল ২ হাজার ৯৩৬ জন।

‎রাজশাহী বোর্ড: এই বোর্ডে ১ লাখ ৩০ হাজার ১১০ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৩৬ জন অনুপস্থিত ছিল। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৪৮১ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৬৫ জন অনুপস্থিত ছিল এবং বহিষ্কৃত হয়েছে ২ জন।

‎যশোর বোর্ড: এই বোর্ডে ১ লাখ ১১ হাজার ৭৪১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৪৮২ জন এবং বহিষ্কৃত হয়েছে ২ জন।

চট্টগ্রাম বোর্ড: এই বোর্ডে ১ লাখ ৬ হাজার ৮৬৭ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২২ জন অনুপস্থিত ছিল এবং বহিষ্কৃত হয়েছে একজন।

‎সিলেট বোর্ড: এই বোর্ডে ৭০ হাজার ২৯২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭০৬ জন।

বরিশাল বোর্ড: ৬৫ হাজার ৪৪১ পরীক্ষার্থীর মধ্যে এই বোর্ডে অনুপস্থিত ছিল ৯৮০ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়