শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০২:৪০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবহন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত কাল: সড়ক পরিবহনমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে পর্যালোচনা চলছে এবং আশা করা হচ্ছে আগামীকালই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

এদিকে, গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয় সরকার। এ বিষয়ে গত ১৯ এপ্রিল রাতে বিআরটিএতে ভাড়া পুনঃ নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকের ৩ দিন পেরিয়ে গেলেও এখনো ভাড়া সমন্বয় করে কোনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার।

এদিকে বিআরটিএ সূত্র বলছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পরে তা কম বেশি করে চূড়ান্ত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়