শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকদের জন্য ঋণের হালখাতা খুললেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী কৃষকদের জন্য আজকে থেকে নববর্ষ ১৪৩৩ সালে নতুন হালখাতা খুললেন। এই হালখাতায় আমরা যারা রয়েছি তারা ঋণী থাকবো কৃষকদের কাছে। সেই ঋণের হালখাতা খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান- এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

দেশের রাজনৈতিক ইতিহাস স্মরণ করে প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে  আ ন ম এহছানুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফলেই তিস্তা ব্যারেজের মতো বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা উত্তরাঞ্চলের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথাও উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে নানা কার্যক্রম পরিচালিত হয়েছিল, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 

তিনি বলেন, শাহে আলম এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশান ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রমুখ। পরে অনুষ্ঠানস্থলে বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।

এসময় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপাচার্য (ভিসি), জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিকভাবে (প্রিপাইলটিং) কার্যক্রমের অংশহিসেবে ১ম ধাপে শিবগঞ্জ উপজেলার উথলী ব্লকের ৩হাজার ১শত ৪৭ জন কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়