শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ১২:৩১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমছে স্কুল-কলেজের ছুটি, আসছে ঘোষণা

করোনাকালের মতো আবারও অনলাইন ক্লাস ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবার পুরোপুরি নয়, অনলাইন-অফলাইন মিশেল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষামূলক ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেল শুরু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে এটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়। প্রাথমিকভাবে রাজধানীর নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এর কারণে সাপ্তাহিক ছুটি কমছে। ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেলে সপ্তাহে ৬ দিন ক্লাস হবে।

শিক্ষা পঞ্জিকা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে ‘ব্লেন্ডেড’ ক্লাস কার্যক্রমে শনিবারও ক্লাস হবে। এতে কমে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি কমা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে শিক্ষামন্ত্রী যদি শনিবারে শ্রেণিকক্ষে পাঠদানের কথা বলে থাকেন; তাহলে সাপ্তাহিক ছুটি কমবে বলেই মনে হচ্ছে। হয়তো আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নতুন ব্যবস্থার আওতায় সপ্তাহে ছয় দিনের কার্যক্রমে শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি (অফলাইন) ক্লাসে অংশগ্রহণ করবে। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস অনুষ্ঠিত হবে।

আপাতত ঢাকা মহানগরীর বড় ও যানজটপ্রবণ এলাকার রিনাউনড শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়; বরং একটি পরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য উদ্যোগ। যেসব প্রতিষ্ঠান সক্ষম, তারা স্বেচ্ছায় এই পদ্ধতিতে অংশগ্রহণ করবে। ভবিষ্যতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে এ ধরনের ব্যবস্থা আরো বিস্তৃত করার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘এটি সবার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। যারা সক্ষমতা রাখে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা এই ব্লেন্ডেড এডুকেশন বা সমন্বিত শিক্ষা কার্যক্রম শুরু করছি।’ উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়