শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুটি শেষে শনিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়

রোজা, ঈদ ও স্বাধীনতা দিবসের টানা ৩৭ দিনের ছুটি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী শনিবার (২৮ মার্চ)। এদিন থেকে সারাদেশের সব বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ছুটি শেষে ২৯ মার্চ রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা ছিল। তবে শিখন ঘাটতি পোষাতে সাপ্তাহিক ছুটি বাতিল করায় শনিবার থেকেই ক্লাস হবে। ফলে একদিন আগেই খুলছে বিদ্যালয়গুলো।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী—এবার রোজার ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। অভিভাবকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ এবং পরবর্তীতে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।

এদিকে, প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী—ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

এ দিনগুলোতে যথারীতি ক্লাস নেওয়া হবে। এর মাধ্যমে ছুটির কারণে ক্লাস কম হওয়ায় যে শিখন ঘাটতির সৃষ্টি হয়েছে, তা কমিয়ে আনা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যমতে, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এতে শিক্ষক হিসেবে কর্মরত তিন লাখ ৮৪ হাজার ৯৮১ জন। আর প্রাথমিক স্তরের (প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়