শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৫:০৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎসব ভাতা বাড়লো শিক্ষক-কর্মচারীদের, শিক্ষামন্ত্রীর অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) অথবা আগামী রোববার ভাতা বৃদ্ধির ডিও লেটার অর্থ মন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে শিক্ষক-কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন। এ ভাতা দিতে সরকারের ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করা হলে সরকারের ১ হাজার ৭১৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় হবে বলে মন্ত্রণালয় সুত্রে জানা গেছে।

এতে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করতে ১৯০ কোটি লাগবে। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়াতে দরকার হবে ৯৫ কোটি ৭৮ লাখ টাকা। এ সংক্রান্ত সারসংক্ষেপ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়