শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০১:৩৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’ ফেসবুক কমেন্ট নিয়ে রাকসু জিএস ও ছাত্র অধিকারের নেতার বাকবিতণ্ডা (ভিডিও)

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন দুপুরে ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে জিএসের কার্যালয়ে আসেন। পরে তাদের মধ্যে ফেসবুক কমেন্টে ‘চুলকানি শুরু মলমের নাম নুরু’ ঘিরে সৃষ্টি হয় উত্তেজনা। পরে একের পর এক কথা কাটাকাটি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন তারা। এ সময় ছাত্র অধিকারের সাধারণ সম্পাদকসহ আরও কয়েকজন নেতাকর্মী উত্তেজিত হয়ে ওঠেন।

ফেসবুক কমেন্টে ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’ এমন মন্তব্য ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের সঙ্গে রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাকসু ভবনের সাধারণ সম্পাদকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পরে কার্যালয় থেকে বের হয়ে রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে রাকসুর কার্যক্রম নিয়ে পোস্ট করেছিলাম। সেই পোস্টে সে (আম্মার) প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এছাড়াও কিছু কমেন্ট চালাচালি হয়েছে, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নির্বাচিত জিএস হিসেবে সে কখনোই এমনভাবে শব্দ ব্যবহার করতে পারে না। আমরা মনে করি তার নৈতিক স্খলন হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা এখন রাকসুর সভাপতি ড. সালেহ হাসান নকিবের কাছে যাব।

এ বিষয়ে রাকসুর জিএস সালাহ উদ্দিন আম্মার বলেন, একটা কমেন্টকে টেনে এই করবি কেন, ওই করবি কেন, যেটা অনেকটা টাচ করবি না পলিটিক্সের মতো হয়ে গেছে। সবাই যখন রাজনীতির মাঠে নীরব, তখন তারা মিডিয়া অ্যাটেনশন নেয়া এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্যই এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ রাকসুর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজেই বেশি মনোযোগী এবং পারদর্শী। হবেই না বা কেন? নফল দিয়েই যদি বৈতরণি পার হওয়া যায়, তাহলে ফরজের আর দরকারটা কি! এই পোস্টের কমেন্টে সালাহউদ্দিন আম্মার কমেন্ট করেন ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়